আইএসবিরোধী মার্কিন দূতের পদত্যাগ

সিরিয়ায় আইএসবিরোধী জোটের মার্কিন দূত ব্রেট ম্যাকগুর্ক পদত্যাগ করেছেন। সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে তিনি শুক্রবার পদত্যাগ করেন বলে জানা গেছে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগের দিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেন। যদিও তারা দুইজন আগামী বছর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নেবেন। তারা কেউই সিরিয়া এবং আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে রাজি ছিলেন না। ব্রেট ম্যাকগুর্ক মনে করেন, সিরিয়ায় আইএসকে এখনো পুরোপুরি পরাজিত করা সম্ভব হয়নি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আইএসকে আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। -আল জাজিরা