শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে ৬ দশমিক ৬ ডিগ্রিতে পৌঁছাল

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাপমাত্রা কমতে কমতে গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌছে যায়। এটিই এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বলে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো: মুজিবুর রহমান জানান। হাড়হিম করা শীতে প্রচন্ড কষ্ট পায় মানুষ।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ২০১৪ সালে ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর চেয়েও কম তাপমাত্রার রেকর্ড আছে এই জেলায়।