নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীসহ বিভিন্ন জেলা শহরের বড়ো শপিংমলে মালামাল চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা নারী চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ বস্তা চোরাই শাড়ি, থ্রিপিস, জুতা ও কসমেটিকসসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান চলে।
জেলা ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, অভিযোগ পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক সাঈদ মিয়ার নেতৃত্বে অভিযানকালে প্রথমে মাইজদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় জুলেখার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অন্যদের গ্রেফতার করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শহরের সোনাপুর এলাকায় চোরচক্রের আরো দুই সদস্য পালিয়ে যায়।