আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
আটোয়ারীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মাটি কাটা গাড়ির এক চালককে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত স্কেভেটর (মাটি কাটা গাড়ি) চালক মো. বিপ্লব রানা (৩২) পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।