হবিগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা হিরো ব্রিক ফিল্ড গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ইশরাত জাহান পান্না। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় হিরো ব্রিকস ফিল্ডস উচ্ছেদ করা হয়েছে।