কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনপুর গ্রামের সরুফা ওরফে মারুফা আক্তারকে হত্যার দায়ে বাচ্চু মিয়া নামে এক জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার কাঠগড়ায় আসামির উপস্থিতিতে আদালতে এ রায় ঘোষণা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। এ সময় সাক্ষ্য প্রমাণের অভাবে মামলায় অভিযুক্ত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির বোন হিমা আক্তার ও ভাই রতন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে প্রকাশ, ২০১৩ সালের মে মাসে সরুফা ওরফে মারুফা আক্তারের গলাকাটা লাশ বাড়ির পাশের একটি পতিত জমি থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাড়াইল থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।