কালাইয়ে দুই মাদক পাচারকারী আটক

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

কালাইয়ে ৪০০ পিস ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন (অ্যাম্পল) সহ দুই জন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কালাই যাত্রীছাউনির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—দিনাজপুরের হাকিদপুর উপজেলার নুরুজ্জামান ও সিরাজগঞ্জের রেলওয়ে কলোনির বাসিন্দা রমজান শেখ।

কালাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ খান বলেন, কালাই-বগুড়া মহাসড়কে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কালাই পৌরসভার যাত্রীছাউনির সামনে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ৪০০ পিস নেশা জাতীয় অ্যাম্পল ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক পাচারকারীকে আটক করা হয়।