২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রী যারা (প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি পরীক্ষায় প্রার্থীর মেধা মান ০১—১৩০০ পর্যন্ত) ইতিপূর্বে বিভাগ নির্বাচন অপশন ফরম পূরণ করেছে, কিন্তু ভর্তির জন্য প্রথম উপস্থিতির নির্ধারিত তারিখে অনুপস্থিত ছিল, তারা বর্তমানে শূন্য থাকা আসনে ভর্তি হতে আগ্রহী হলে তা নিশ্চিতকরণের জন্য ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১০টায় উপস্থিত হয়ে স্বাক্ষর করতে হবে। কোনো দলিলাদি (শিক্ষাগত যোগ্যতার সনদ) নিয়ে আসতে হবে না, তবে ইতিপূর্বে প্রথম উপস্থিতির তারিখে অনুপস্থিত থাকার যৌক্তিক কারণ উল্লেখপূর্বক সভাপতি, ভর্তি কমিটি বরাবর একটি আবেদনপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এই দিন কেউ অনুপস্থিত থাকলে তার ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত বুয়েট ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে। —প্রেস বিজ্ঞপ্তি