ওয়ান ব্যাংক লিমিটেড ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদ এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কোম্পানি সেক্রেটারি এস এম আসাদুল চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০০
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) মধ্যে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএমসিসিআইয়ের প্রেসিডেন্ট রাকিব মোহাম্মদ ফখরুল (রকি), সদস্য রেজাউল আহসান, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল সামাদসহ উভয় সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন
০০০
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চট্টগ্রাম শাখা সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মাদ নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. গোলাম ফারুক
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ‘এজেন্ট ব্যাংকিং অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক উপস্থিত ছিলেন। এজেন্ট ব্যাংকিং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশ নেন