ক্যাম্পাসে র্যাগিং আতঙ্ক

বিশ্ববিদ্যালয়ে খুব পরিচিত একটি শব্দ র্যাগিং। সাধারণত সিনিয়রদের দ্বারা জুনিয়রদের শারীরিক বা মানসিক নির্যাতনকে র্যাগিং বলা হয়। এর ভয়াবহতা প্রমাণিত হওয়ায় এখন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো  এ বিষয়ে খুব কঠোর ভূমিকা পালন করছে। নিঃসন্দেহে বিবেকবান শিক্ষার্থীরা প্রশাসনের এই কঠোরতাকে সাধুবাদ জানায়। কিন্তু ক্যাম্পাসগুলোতে জুনিয়রদের ভয়ে সিনিয়রদের অবস্থা করুণ। ৬০ থেকে ৭০ ভাগ শিক্ষার্থী  গ্রাম থেকে আসে এবং নতুন পরিবেশের নিয়ম-কানুন তাদের জানা থাকে না। তারা কোনো ভুল করলে তাদের শেখাতে গেলে সিনিয়ররা জুনিয়রদের দ্বারা হুমকি ও ভয়-ভীতির শিকার হচ্ছে, সিনিয়রদের  প্রতি কোনো সম্মানবোধ তাদের মধ্যে কাজ করে না। জুনিয়রদের উচিত সিনিয়রদের  যথাযথ সম্মান করা। অন্যদের সম্মান না করলে নিজে কখনো সম্মানিত হওয়া যায় না। আর সিনিয়রদের উচিত জুনিয়রদের স্নেহ করা, তারা ভুল করলে তাদের শিখিয়ে দেওয়া। সিনিয়র, জুনিয়র  প্রতিদ্বন্দ্বী সম্পর্ক না হয়ে ভালোবাসা ও বন্ধনের সম্পর্ক তৈরি হোক।

লতিফা আক্তার চুমকি

ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া