বিশ্বব্যাপী ৪ ফেব্রুয়ারি ক্যানসার দিবস পালিত হয় যার পরিপ্রেক্ষিতে ইউনাইটেড হসপিটালের ক্যানসার সেন্টারের এক দশক পূর্তিতে ক্যানসার যোদ্ধাদের নিয়ে ৩ ফেব্রুয়ারি সোমবার এক নজরে এক দশক শিরোনামে অনুষ্ঠান আয়োজিত হয়। “আমি পারি ও আমি পারব” এই অঙ্গীকার নিয়ে ক্যানসার রোগীরা একা নয়, এই প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে ইউনাইটেড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রহমান খান বক্তব্য রাখেন। তিনি ক্যানসারের চিকিত্সায় এই হাসপাতালের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। এই দেশের ক্যানসার চিকিত্সায় ইউনাইটেড হসপিটাল গত এক দশক ধরে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দেওয়ার সামগ্রিক অঙ্গীকারের চেতনা তুলে ধরেন।
অনুষ্ঠানে গত ১০ বছরের প্রতি বছর একজন করে মোট ১০ জন ক্যানসার রোগী ও তাদের পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন যাদের বক্তব্যে তাদের মনোবল ও সাহসিকতার সঙ্গে রোগ মোকাবিলার গল্প ফুটে ওঠে এবং এর পাশাপাশি পারিবারিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় হসপিটাল ও চিকিত্সকের ভূমিকার প্রয়োজনীয়তাও উঠে আসে। প্রতিটি ক্যানসার রোগীকে তাদের সাহসিকতার প্রতীক হিসাবে সম্মাননা দেওয়া হয়।—প্রেস বিজ্ঞপ্তি