ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাসহ গ্রেফতার ৯

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আতাউরকে আগের চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আতাউরের পরিবারের অভিযোগ, শনিবার দিবাগত রাত একটার দিকে রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামে নিজ বাসভবন থেকে পুলিশ আতাউরকে গ্রেফতার করে।

 

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন অভিযোগ করেন, আমরা জানতাম। আতাউরের নামে কোনো মামলা ছিল না, তাকে গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

ঠাকুরগাঁও জেলা পুলিশ কন্ট্রোল রুম জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় পুলিশের হাতে আটক হয়েছে ৯ জন। এরমধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানানো হয়।

 

ইত্তেফাক/এএম