এই সময়ের ছড়া

বইমেলাতে কেন যাবেন

আলম তালুকদার

 

বইমেলাতে যাঁরাই যাবেন

ভালোই একটু মজাই পাবেন

ঢোকার আগে লাইন পাবেন

ঢুকেই বিশাল জায়গা পাবেন

একটু ভাবেন, সোজা যাবেন

নাকি আপনি বামে যাবেন

বুঝতে পারছি ডানে যাবেন

নতুন বইয়ের গন্ধ পাবেন

পায়ে পায়ে ধুলা পাবেন

পুরান বন্ধুর দেখা পাবেন

টিভির মানুষ দেখতে পাবেন

টাকা ছাড়াই এসব পাবেন

বইমেলাতে আজই যাবেন?