বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ
বরিশাল অফিস
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্যায়ের খেলায় বরিশাল জেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা।
গত মঙ্গলবার বিকেলে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. আসাদুজ্জামান খসরুসহ সাবেক ও বর্তমান ফুটবলাররা উপস্থিত ছিলেন।