নিজস্ব সংবাদদাতা, শাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র নির্বাচন আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। ঐ দিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাব’ এ ভোট গ্রহণ চলবে। এবারে নির্বাচনে ১১টি পদের বিপরীতে শিক্ষকদের তিনটি প্যানেলে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।