নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের উরুক চাইল উদয়ন স্কুলে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ দাশ লিটন জানান, চোরেরা অফিস কক্ষের টিন কেটে একটি ল্যাপটপ, নগদ ১০ হাজার টাকা ও দুটি সাউন্ডবক্স নিয়ে যায়। নাঙ্গলকোট থানা পুলিশের এসআই নুরুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।