চট্টগ্রামে যৌতুক মামলায় এক জনের দুই বছরের কারাদণ্ডাদেশ

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে যৌতুকের দাবিতে নারী নির্যাতনের অভিযোগে স্কুল শিক্ষিকার দায়ের করা মামলায় স্বামী আহসান উদ্দিন মাহমুদকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মশিউর রহমান খান এ রায় প্রদান করেন। এ মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকার অর্থদণ্ডের রায় ঘোষণা করেন। আসামি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা ইস্যুর আদেশ দেন।