আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পশ্চিম ভিমেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম ঐ গ্রামের জসীম গোমস্তার মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পুকুরের পানিতে পরে ডুবে যায় মরিয়ম। পানি থেকে মরিয়মকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিত্সক মরিয়মকে মৃত ঘোষণা করেন।