সাতকানিয়ায় ষাঁড়ের আক্রমণে কৃষকের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজের পোষা ষাঁড়ের আক্রমণে আবুল কালাম (৪৬) নামের এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা এঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চুড়ামনি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আক্রান্ত কালামকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি ঐ এলাকার মৃত বাচা মিয়ার ছেলে।

চিকিত্সকরা জানিয়েছেন, দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কালামের মৃত্যু হয়েছে। এঁওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।