জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর উপজেলার মাগুরা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা সৈয়দপুর বাজারসহ বিভিন্ন স্থানে ৩৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত অভিযান চালিয়ে এসব স্থাপনা গুড়িয়ে দেন।
এ সময় এসিল্যান্ড ইয়াসির আরাফাত জানান, নদী খালের জায়গা দখলমুক্ত রাখার বিষয়ে স্থানীয় সবাইকে সচেতন করা হয়েছে। উচ্ছেদ অভিযানকে জনসাধারণ স্বাগত জানিয়েছেন।