পাবনা প্রতিনিধি
এইসএসসি পরীক্ষায় মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে ক্লাস বর্জন করে কলেজের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা কেন্দ্র নিয়ে সরকারি শহীদ বুলবুল কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। এ কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পরীক্ষা ব্যাহত হয়। সেই সঙ্গে ব্যবহারিক পরীক্ষার নম্বর কম পাবার আশঙ্কাও রয়েছে।