সংবাদ সংক্ষেপ

কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে চলতি রবি মৌসুমে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বুধবার স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ছয়টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ২৫০ জন কৃষককে বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ৫০০ জন কৃষককেই সেচ ও পরিচর্যার জন্য নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। ইউ এন ও মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

ঝিনাইগাতীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতীতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এনডিসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমান।

জলাতঙ্ক নির্মূলে নাসিরনগরে অবহিতকরণ সভা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে          নাসিরনগর উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় অবহিতকরণ সভা  হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ।

মানসম্মত শিক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা   

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা সরাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফি উদ্দিন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও মহাসড়কে (বড় খোঁচাবাড়ী-সালন্দর) দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে এ কর্মশালা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী প্রমুখ।

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেমিনার

কালিয়া (নড়াইল) সংবাদদাতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জন ও সচেতনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদার সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো. নাজমুল হুদা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ভাইস চেয়ারম্যান যথাক্রমে মো. ইব্রাহিম শেখ ও সোহেলী পারভীন নিরি প্রমুখ।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বন্ধের দাবিতে মানববন্ধন

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে ভাতাভোগি বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাই বাতিলসহ স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ তথ্য ফরম প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের আয়োজনে গাংনী উপজেলা শহরের প্রধান সড়কের পাশে মানববন্ধন হয়। প্রথমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মোজাম্মেল হক ও আব্দুর রহমানের নেতৃত্বে মানববন্ধন হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

 

০