বগুড়ায় সেই তুফান সরকারসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন

বগুড়া শহরে তরুণীকে ধর্ষণ এবং  নির্যাতিত তরুণীসহ তার মাকে মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় আসামি তুফান সরকারসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। এ ছাড়াও তুফান সরকারের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

এই মামলার অপর ৯ আসামি হলেন : তুফান সরকারের স্ত্রী তাছমিন রহমান ওরফে আশা, মেহেদী হাসান ওরফে রূপম, পৌর কাউন্সিলর (সংরক্ষিত নারী কাউন্সিলর) মার্জিয়া হাসান রুমকি, মো. সামিউল হক শিমুল, লাভলী রহমান ওরফে রুমি, মো. আতিকুর রহমান ওরফে আতিক, মো. মুন্না, আলী আযম দিপু ও মো. এমারত আলম খান ওরফে জিতু মিয়া। গতকাল বুধবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ কে এম ফজলুল হক এ অভিযোগ গঠন করেন।

গত ২০১৭ সালের ১৭ জুলাই আসামি তুফান সরকার এক তরুণীকে কলেজে ভর্তির মিথ্যা প্রলোভন দিয়ে বাসায় আনেন। এরপর তুফান সরকার তাকে ধর্ষণ করেন।