টেনিসেও আসছে মোহামেডান আবাহনী

ক্লাব ফুটবল কিংবা ক্লাব ক্রিকেটের মতোই টেনিসেও আসছে মোহামেডান, আবাহনী। ক্লাবগুলোকে নিয়ে এবার প্রিমিয়ার টেনিস আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। এমন কথা জানিয়েছেন টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম। গতকাল সন্ধ্যায় টেনিস ফেডারেশনে আলোচনা শেষে তিনি জানিয়েছেন মোহামেডান, আবাহনীকে নিয়ে প্রিমিয়ার টেনিস লিগ করতে চাই। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করব। আমাদের লক্ষ্য হচ্ছে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রিমিয়ার লিগ টেনিস শুরু করা। ব্রাদার্স লিগে খেলতে চায়। আমরা আরো বেশি ক্লাবগুলোর সঙ্গে কথা বলব।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও টেনিস ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ করিম জানিয়েছেন অনেকগুলো দল নিয়ে টুর্নামেন্ট লিগ করার কথা ভাবছি। মুজিববর্ষে কোনো আন্তর্জাতিক টেনিস তারকা আসবেন কি না সেই প্রশ্নে শেখ মো. আসলাম বলেন, ‘আমরা চেষ্টা করব একজন টেনিস তারকাকে আনা যায় কি না।’ আর মাসুদ করিম বলেন, ‘চাইলেই তো আনা যায় না। বিশ্ব টেনিস মাতিয়েছেন এমন কোনো তারকাকে আনতে চাইলে আর্থিক বিষয়টা গুরুত্বপূর্ণ। সেলিব্রেটি আনা যায় কি না আমরা আলোচনায় তুলব তারপরও টাকা পয়সারও একটা ব্যাপার আছে। আপাতত কারো সঙ্গে যোগাযোগ করা হয়নি, আলোচনাও হয়নি। আমাদেরকে আন্তর্জাতিক টেনিসের বাস্তবতা বুঝে কথা বলতে