একুশের নতুন বই

তখন একাত্তর

রেজাউল করিম খোকন

গ্রন্থ কুটির

প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর। মূল্য: ২৭০ টাকা

 

১৯৭১-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে গোটা বাংলাদেশ জেগে উঠেছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এ দেশের মুক্তিকামী মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল ৫৬ হাজার বর্গমাইল জুড়ে। এ  দেশের বিভিন্ন প্রান্তে ঘটেছে বাঙালির বীরত্বপূর্ণ অসাধারণ সব ঘটনা, চরম আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এ দেশের সাধারণ মানুষ। প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনা নিয়ে এক ডজন গল্পের এই বই।

ইতিহাসের সত্য গল্প

খন্দকার মাহমুদুল হাসান

অনন্যা

প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ২০০ টাকা

 

বইটি ইতিহাসের, আবার গল্পেরও। গল্পের মতো করেই ইতিহাসের সত্য কাহিনিগুলো বলা হয়েছে। শুরু হয়েছে সেই অদ্যিকালের ঘটনা দিয়ে, যখন মানুষ জানত না টাকাপয়সার ব্যবহার। তারপর ইতিহাসের গুরুত্বপূর্ণ সব ঘটনা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসও। মুঘল আমলে সুদূর ইউরোপ থেকে ঢাকায় আসা দুঃসাহসী অভিযাত্রী,  বাংলার অপূর্ব টেরাকোটায় মোড়া কান্তজী মন্দির, প্রথম মহাযুদ্ধকালের বাঙালি সৈনিক, নজরুল-জীবনানন্দের জীবনের অজানা কাহিনি, উপেন্দ্রকিশোর-প্রমোদচরণ, বাংলাভাষায় ছোটোদের পত্রিকা আর সেকালের রেলগাড়ি ও রেলযাত্রার সব কাহিনি আছে এ বইতে। আছে চীনের হরেক রকমের ঘুড়ি আর অস্ট্রেলিয়ার পাখির কথাও।