ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর অ্যাচিভিং টার্গেট শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিতে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম জুবায়ের আজম হেলালী। —প্রেস বিজ্ঞপ্তি