এআইবিএলের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক পর্ষদের সদস্য হাফেজ মো. এনায়েত উল্যা, মো. আমির উদ্দিন পিপিএম, নাজমুল আহসান খালেদ, আবদুল মালেক মোল্লা, মো. হারুন-অর-রশীদ খান, মো. আনোয়ার হোসেন, বদিউর রহমান, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ এবং আহামেদুল হক। —প্রেস বিজ্ঞপ্তি