সিরাজগঞ্জে বোরো চাষে ব্যস্ত কৃষক

সিরাজগঞ্জের কৃষকরা এখন বোরো চাষে ব্যস্ত। শীতের মধ্যে বোরো ধানের বীজতলা প্রস্তুত ও জমি চাষাবাদ করতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। এদিকে শীতে বোরো চারা নষ্ট হওয়ায় অনেক কৃষক চারা সংকটে পড়েছেন। সিরাজগঞ্জ সদর উপজেলার চররায়পুর গ্রামের কৃষক আব্দুল আওয়াল বলেন, এ বছর চারার দাম খুব বেশি। যাদের জমির পরিমাণ বেশি তাদেরও চারা ক্রয় করে জমি লাগানো কঠিন হয়ে পড়বে। সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি গ্রামের কৃষক আব্দুল আলীম জানান, শীতে জমিতে চারা লাগাতে দেরি হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুস্তম আলী জানান, লাইন, লোঘো ও পার্চিং পদ্ধতি ব্যবহারে কৃষি বিভাগ কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।