ভৈরবে ট্রাক থেকে বিপুল ফেনসিডিল উদ্ধার

ভৈরবে ট্রাক থেকে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শহরের নাটালের মোড় থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বেলাল আহম্মেদ ওরফে মেজর এবং ইয়াসিন আহম্মেদ মিলন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের। তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় বুধবার গভীর রাতে ট্রাকে তল্লাশি চালায় র্যাব। এ সময় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করে।