মনোহরদী উপজেলার খ্যাতনামা আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা মোজাফফর হোসেন (রহ.) ওরফে পাগলা মৌলভী সাহেবের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী পবিত্র উরস শরীফ শুরু আজ। প্রতি বছরের ন্যায় এবারও মাঘ মাসের শেষ শুক্রবার হতে শুরু করে শনি ও রবিবার পর্যন্ত চলবে। উরস শরীফে পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, জিকির-আসগরসহ ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হবে। আগামী রবিবার রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে উরস শরীফের সমাপ্তি হবে। উরস উপলক্ষ্যে দরবারের শত শত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন।