রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তোজাম্মল হোসেন

অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিঠাপুকুরের তোজাম্মল হোসেন (৮০)  নিজ বাড়িতে বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়।