মুজিববর্ষকে সামনে রেখে নানা কর্মসূচি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। কর্মসূচির মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল ও কারাগারগুলোতে সরকারি আইন সহায়তা বিষয়ে প্রচারণাসামগ্রী প্রেরণের বিষয়টি রয়েছে। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইনি সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত করা, লিগ্যাল এইড সেবার পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যে আইনজীবীসহ বিভিন্ন স্টেকহোল্ডার ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটির দিন সিনিয়র আইনজীবীদের মাধ্যমে আইনি পরামর্শ গ্রহণের বিষয়টি কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
মুজিববর্ষকে সামনে রেখে বুধবার এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ওসমান হায়দার চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট রুমা সুলতানা ও পর্যবেক্ষক সদস্যগণ।