দড়ি ছিঁড়ে নির্মাণ শ্রমিক নিহত

রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের পাশের একটি নির্মাণাধীন ১৯তলা ভবনে কাজ করার সময় পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম শাহের আলী। দড়িতে ঝুলে কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাত্ করে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহের আলীর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার কচিকাঁচা উপজেলার কুনেতপুর গ্রামে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।