ক্যাপসন নিউজ১

বড়ো মেয়ে নবম শ্রেণিতে, ছোটো মেয়ে চতুর্থ শ্রেণিতে আর ছেলে পড়ে মাদ্রাসায়। সব খরচই বহন করতে হয় মা রাহেলার। স্বামী কখনো বাড়ি আসেন, কখনো মাসের পর মাস না বলেই উধাও। তাই সন্তানদের মানুষ করতে সংসারের বোঝা নিজেই নিয়েছেন কাঁধে। সকাল হলেই রিকশা নিয়ে বেরিয়ে পড়েন রাজপথে। ছবিটি রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তুলেছেন আমাদের ফটোসাংবাদিক আব্দুল গনি