ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ২৫ বছর বয়সী ওই যুবক একজন গাড়িচালক। যুবকটি মার্কিন দূতাবাসের কর্মী না হলেও তার বাবা দূতাবাসের একজন কর্মচারী। সে পরিবারের সঙ্গে সেখানকার স্টাফ কোয়ার্টারেই থাকে। ধর্ষণের শিকার নাবালিকার বাবা-মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের কঠোর শিশু সুরক্ষা আইনের আওতায় অভিযুক্তর বিরুদ্ধে তদন্ত চলছে। -বিবিসি