নুরুল আমিন সুহেল
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগেরসহসভাপতিনুরুল আমিন সুহেল (৭০) শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুস সোবান আখঞ্জি প্রমুখ। শনিবার (৮ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর তাহিরপুর উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামমাঠে জানাজা নামাজ শেষে তাকে তাহিরপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।