ফুলবাড়ীয়ায় উপজেলা চেয়ারম্যানসহ ১৭৬ জনের নামে মামলা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমানসহ ১৭৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ীয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 

আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন বাদী হয়ে বিএনপি নেতা ও ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান, বাকতা ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন, ভবানীপুর ইউপি চেয়ারমান শাহিনুর মল্লিক জীবনসহ ৬৬ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার অভিযোগে মামলাটি করেন।

অপরদিকে আওয়ামী লীগ নেতা ইউসুব আলী বাদী হয়ে কাউন্সিলর আ. মান্নান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামসহ ৮৯ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ৮ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।বৃহস্পতিবার রাতে মামলা দুটি করা হয়।

আরও পড়ুনঃ ২৭ দফা বিশেষ অঙ্গীকারে উন্নত সিংড়া গড়তে পলকের প্রতিশ্রুতি

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, 'মোটরসাইকেল ও নির্বচনী প্রচার ক্যাম্পে অগ্নীসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চলছে।'

ইত্তেফাক/নূহু