কৃষিজমির মাটি ইটভাটায় নেওয়ার অপরাধে তিন জনের দণ্ড

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগে শুক্রবার অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় দেওয়ার অপরাধে তিন জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে মো. জাকারিয়া, মো. রবিউল ইসলাম ও মো. ইলিয়াস। উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের কৃষি জমি থেকে একটি চক্র মাটি কেটে ইট ভাটায় নিচ্ছে এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার ও সেনবাগ থানার ওসি আবদুল বাতেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনটি মাটিবাহী ট্রাকসহ তিন জনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসালে আটকরা অপরাধ স্বীকার করায় ঐ দণ্ড দেওয়া হয়।