কুমিল্লায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ লিটন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় এ অভিযান চালায়। লিটন ভোলা জেলার দোলারহাট থানার নীল কমল গ্রামের রুহুল আমিনের ছেলে। কুমিল্লা নগরীর শাকতলাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ইয়াবার একটি বড়ো চালান যাচ্ছে- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নগরীর টমছমব্রিজ এলাকায় অভিযান চালায়।   এ সমময় ইয়াবা, দুইটি মোবাইল ফোনসহ লিটনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে লিটন জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। শুক্রবার কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।