শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত সাপুড়ে রাজা মিয়া খুলনার মংলা বন্দরের মৃত হোসেন মিয়ার ছেলে। নতুন ব্রিজ এলাকার ঝোঁপে সাপ ধরতে গেলে বিষধর সাপের কামড়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাত্ক্ষণিক স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে ডাক্তার সাপুড়েকে মৃত ঘোষণা করেন।