বোরহানউদ্দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিনে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল ও সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মিত দোকানসহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের বিশেষ টিম অংশগ্রহণ করে।

ভোলা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাসেল সার্ভেয়ার আব্দুল রাজ্জাক জানান, অবৈধ দখলদাররা দীর্ঘদিন যাবত্ সড়ক ও জনপথ বিভাগের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছেন। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এরই মধ্যে মাইকিং করা হয়েছে। যথাসময়ে অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উপজেলার কুঞ্জের হাট ও মনিরাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।