গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. কাজী আব্দুর রশীদ স্কুল দাবা ও বেগম মমতাজ সালাম শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা শিশু একাডেমিতে গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক অ্যাড. উত্পল দাস, মহিলা ও শিশু বিভাগের পরিচালক মনোয়ারা বেগম মণি, সমাজকল্যাণ সার্বিক বিভাগের পরিচালক এস এম নিয়ামত খোদাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। দাবা প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে পঞ্চম শ্রেণির দুই শতাধিক শিশু অংশ নেয়।