ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ২৫ কর্মীসহ গ্রেফতার ৪৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক শামীম আহমেদসহ বিএনিপর ২৪জন এবং এক জামায়াত কর্মী রয়েছে।

আরো পড়ুন: সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে বিবৃতি ঐক্যফ্রন্টের

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলায় জেলার বিভিন্ন থানা থেকে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ