বিশ্বনাথে আটকে রেখে তরুণীকে ধর্ষণ

সিলেটের বিশ্বনাথে কমরুদ্দিন (ওরফে ব্লাউজ মোল্লা) নামে এক ভণ্ড কবিরাজের বিরুদ্ধে চিকিত্সার নামে তরুণীকে (১৯) প্রায় দেড় বছর ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার রহিমপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে কমরুদ্দিন উপজেলা শহরের পুরানবাজার (শরীষপুর) এলাকার একটি ভাড়া বাসায় থেকে সিফা তদবিরালয় খুলে রমরমা কবিরাজি ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে থানায় তার বিরুদ্ধে আটকে রেখে ধর্ষণের অভিযোগ করেন উপজেলার নরসিংপুর গ্রামে বসবাসকারী নির্যাতিতা ওই তরুণীর মা। অভিযোগের প্রেক্ষিতে রাতেই সিফা তদবিরালয় থেকে তালাবন্দি তরুণীকে উদ্ধার ও কবিরাজের স্ত্রী সুমি বেগমকে আটক করে পুলিশ। পরে আটক করা হয় কবিরাজ কমরুদ্দিনকেও।