কুয়েত সোসাইটি ফর রিলিফ-কেএসআর বাংলাদেশ অফিসের অর্থায়ন ও ব্যবস্থাপনায় বুধবার ঢাকার উত্তরায় দরিদ্র কর্মক্ষম ১০০ নারীর মধ্যে সিঙ্গার সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মাদ হায়াত, বাংলাদেশে ইউএই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আলি আল-হামুদি, কেএসআর সদর দপ্তর কুয়েতের মহাপরিচালক আব্দুল আজিজ আহমাদ আল ওবায়েদ, কেএসআর বাংলাদেশ অফিসের চেয়ারম্যান ড. জাবের আল-ওয়ান্দাহ ও মহাপরিচালক ড. গাজী মো. জহিরুল ইসলাম, মোহাম্মাদ আল-শাম্মারি প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসআইটিসিবির পরিচালক মাও. মো. আব্দুল কুদ্দুস। -প্রেস বিজ্ঞপ্তি