এইচএসসি পরীক্ষা ২০২০

English Grammar -এর গুরুত্বপূর্ণ বিষয় Modifier নিয়ে আলোচনা

ইংরেজি দ্বিতীয়পত্র

এম এ হামিদ খান, প্রভাষক, ইংরেজি

ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল

 

 

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে। আজ আমরা English Grammar -এর গুরুত্বপূর্ণ বিষয় Modifier নিয়ে আলোচনা করছি।  তোমরা জান যে, Modifier এর সাথে Determiner এবং Article এর সম্পর্ক রয়েছে।

 

Modifier এবং এর ব্যবহার

 

যে Word বা Phrase Noun বা Noun Phrase এর পূর্বে অথবা পরে বসে উক্ত  Noun বা Noun Phrase কে Modify করে অর্থাত্ অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে Modifier বলে। Modifier মূলতঃ Sentence এর মধ্যে Adjective এর কাজ করে। যেমন:

(i)  Ritu is an intelligent girl.

(ii) The boy playing in the field is strong.

এখানে ১ম Sentence এ intelligent, girl এর পূর্বে বসে girl (noun) - কে Modify করেছে এবং ২য় Sentence এ playing in the field phrase টি boy Noun টির পরে বসে উক্ত Noun কে Modify করেছে। তাই ১ম Sentence এ intelligent (Pre-modifier).

২য় Sentence এ playing in the field (Post modifier).

Different types of pre modifier

1. Adjective as Premodifier: এক্ষেত্রে Adjective Noun বা Noun Phrase এর পূর্বে  Pre-modifier এর কাজ করে।

Example: (i) It is a unique chance.

(ii) Our country needs many honest workers.

2. Participle as Pre modifier: Participle সব সময় adjective এর কাজ করে। আবার adjective সর্বদাই Noun বা Noun   Phrase কে Modify করে। Participle (Present অথবা Past) যখন Noun এর পূর্বে  বসে তখন তা Pre-modifier এবং Participle যখন Noun এর পরে বসে তখন তা Post-modifier.

Example:  Present Participle:

(i) A barking dog seldom bites.

(ii) It is a burning question.

Past Participle হিসাবে:

(i) An educated man is respected by all.

(ii) We should n’t drink polluted water.

3. Noun as pre modifier: অনেক সময় Noun ও Noun কে Modify করে। দু’টি Noun পাশাপাশি বসে প্রথম Noun টি দ্বিতীয় Noun কে Modify করে অর্থাত্ Noun হলেও adjective এর মতো কাজ করে।  (একে Noun adjective বলে)

Example: (i) A boat race is always interesting.

(ii) A train journey is pleasant.

4. Noun Adjective as pre modifier: এক্ষেত্রেও দু’টি Noun পাশাপাশি বসে। তবে প্রথম Noun টির পূর্বে একটি adjective থাকে।   

Example:  (i) Dhanbari is a busy bus station.

(ii) Mr. Hamid is a favorite English teacher.

5. Determiner as Pre modifier: Determiner অর্থাত্ Article (a, an, the) Demonstrative এবং (this, that, these, those) pre modifier হিসাবে ব্যবহূত হয়েছে।

Example:  (i) The Padma is a big river.

(ii) I bought this book yesterday.

6. Quantifiers as pre modifier:

 Example:  (i) He has much money.

(ii) Give me a little rice.

7. Possessive as pre modifier: এক্ষেত্রে Possessive (my, our, your, their, her, his) Noun এর পূর্বে বসে Pre modifier হিসাবে কাজ করে। Example:              (i) My brother has gone to Japan.

(ii) Her face looks nice.

8. Adverb as pre modifier:      Example:  (i) He looks very handsome.

(ii) The down train will leave now.