প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বাংলা

পতিত পাবন মণ্ডল, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

ঢাকা

                                               

 

 

 

 

 

প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, 

প্রতিটি বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে পড়বে ও লিখবে। তোমাদের প্রস্তুতিকে সহায়তা করতে আজ বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধ থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো আজ থেকেই পরিকল্পিতভাবে অনুশীলন কর:

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর:

প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্যবই থেকে) পড়ে ১ ও ২ নং ক্রমিকেরপ্রশ্নেরউত্তরলিখন:

১.নিচের অনুচ্ছেদটি পাঠ্যবই থেকে পড়ে ১ ও ২ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:

বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক। সবাই আমরা পরসপরের বন্ধু। এক জনতার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ। কৃষক কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে। আমাদের আছে নানা ধরনের উত্সব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা। হিন্দুদের দুর্গাপূজাসহ আছে নানা উত্সব আর পার্বণ। খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা। এ ছাড়াও রয়েছে নানা উত্সব। পহেলা বৈশাখ-নববর্ষের উত্সব। রাখাইনদের সাংগ্রামই ও চাকমাদের বিজু উত্সব। পোশাক পরিচ্ছদও ভিন্ ্নভিন্ন ধরনের। মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারি বৈচিত্র্যময়। তাই দেশকে আমাদের ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি। এ জন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা। কাছাকাছি আসা,মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ,নদী,আকাশ,প্রান্তর,পাহাড়,সমুদ্র- এইসব। দেশ হলো জননীর মতো। জননী যেমন মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন। দেশও তেমনই তার আলো, বাতাসও সমপদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমরা ভালোবাসব।

১.নিচের যেকোনো পাঁচটি শব্দের অর্থ  লেখো:

জননী, সাহায্য, বিজু, বৈচিত্র্য, দরকার, শ্রদ্ধা, বেলাভূমি।

উত্তর:

২.নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো :

ক.মুসলমানদের দুটি প্রধান উত্সবের নাম লেখো।

উত্তর: মুসলমানদের প্রধান দুটি উত্সব হলো-

i.ঈদ-উল-ফিতর,

ii.ঈদ-উল-আযহা।

খ.দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? দেশের উন্নয়নের জন্য তোমার করণীয় তিনটি বাক্যে লেখো।

উত্তর.দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে।

দেশের উন্নয়নে আমার তিনটি করণীয় হলো-

i. দেশকে ভালোবাসব

ii.পরিবেশ দূষণমুক্ত রাখব।

iii.বিদ্যুতের অপচয় করব না।

গ.মায়ের সাথে কার তুলনা করা হয়েছে? তুমি কীভাবে মায়ের সেবা করবে তিনটি বাক্যে লেখো।

উত্তর :

মায়ের সাথে দেশের তুলনা করা হয়েছে।

আমি নিম্নলিখিত উপায়ে আমার

মমতাময়ী মায়ের সেবা করব।

i.মায়ের কথা মেনে চলব

ii.মাকে সংসারের কাজে সহযোগিতা করব।

iii.মা অসুস্থ হলে ঔষধ খাওয়াব।