গজারি বনে যুবকের অর্ধগলিত লাশ

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গজারি বন থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বন বিভাগের চাড়ালজানি রেঞ্জের দক্ষিণ জাঙ্গালিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খান মো. হাসান মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের  পরিচয় মেলেনি। অজ্ঞাতনামা হিসেবে লাশ মর্গে পাঠানো হয়েছে।