একুশের নতুন বই

বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্ল¬ব :কী ও কেন

হারুন-অর-রশিদ

বাংলা একাডেমি

প্রচ্ছদ: তারিক সুজাত। মূল্য: ২০০ টাকা

 

বাঙালির মুক্তিসংগ্রামের শ্রেষ্ঠ প্রতিভূ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সুষম সমাজব্যবস্থার ভাবাদর্শে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা তাঁর জীবনের মহত্তম অর্জন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বাঙালির জাতীয় জীবনে উপস্থিত হয়েছে বিপুল তাত্পর্য নিয়ে। তাঁর রাজনৈতিক জীবনের চিন্তাধারা মূল্যায়নের মধ্য দিয়ে ফিরে দেখার সুযোগ এসেছে বাঙালির সংগ্রাম ও অর্জনের নানা দিক। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ গ্রন্থমালা’ কর্মসূচির আওতায় বাংলা একাডেমির সশ্রদ্ধ নিবেদন এই বই।

জাতীয় ঐক্য অর্জনের মাধ্যমে আমলাতান্ত্রিক রাষ্ট্র-সরকার-সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্যদিয়ে ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত উন্নত-সমৃদ্ধ, স্বয়ংসম্পূর্ণ, মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা অর্থাত্ বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল দ্বিতীয় বিপ্ল­ব কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। বর্তমান গ্রন্থটি বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় বিপ্ল­ব’ কর্মসূচির অন্তর্নিহিত লক্ষ্য-উদ্দেশ্য জানা ও বোঝার ক্ষেত্রে সহায়ক হবে।