বাঘা থানায় নাশকতার মামলা
স্টাফ রিপোর্টার, রাজশাহী
সরকারি সাক্ষীকে বারবার সময় দেওয়ার পরও তিনি গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষ্য দিতে আসেননি। আদালতের তরফে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নোটিশ জারি করা হয়। তারপরও আদালতে আসেননি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) বাদল চন্দ হালদার। শেষে তার বেতন কর্তনের আদেশ দেওয়ার পর তিনি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিনে বাদল রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদারের আদালতে হাজির হন। এই সরকারি কর্মকর্তার কারণে রাজশাহীর বাঘা থানার গুরুত্বপূর্ণ একটি নাশকতার মামলার বিচার প্রক্রিয়া গত দুই বছর ধরে আটকে ছিল।